Thursday , 19 December 2024 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ডাকাতদের হানা, অভিযানে যৌথবাহিনী

প্রতিবেদক
AlorDhara24
December 19, 2024 10:21 am

ঢাকার পাশে দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা প্রবেশ করেছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা ব্যাংকের চারপাশে অবস্থান নিয়ে ডাকাতদের অবরুদ্ধ করে রেখেছেন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরের দিকে সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা রূপালী ব্যাংক জিঞ্জিরা শাখার দ্বিতীয় তলায় প্রবেশ করে।

ব্যাংকে প্রবেশের পরপরই নিচতলায় বিভিন্ন ব্যবসায়ী ডাকাতদের উপস্থিতি টের পেয়ে ব্যাংকের প্রবেশ ও বের হওয়ার দরজাটি বন্ধ করে দেন।

এরপরই আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো ব্যাংকটি ঘিরে ফেলেন।

 

ঘটনাস্থল থেকে একাধিক সূত্র জানায়, রূপালী ব্যাংকের ভেতরে অবস্থান করা ডাকাতদের সঙ্গে কথা বলার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে মাইকিং করা হয়েছে।

এ ছাড়া ব্যাংকের ভেতরে জিম্মি থাকা স্টাফদের সঙ্গে মোবাইলের মাধ্যমে ডাকাতদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হচ্ছে।

 

ঘটনাস্থলে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিতের পাশাপাশি কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম উপস্থিত আছেন।

 

একটি সূত্র জানায়, ব্যাংকের ভেতরে কর্মকর্তাসহ  ১০ থেকে ১২ জন স্টাফ আছেন। এ ছাড়া কয়েকজন গ্রাহক থাকতে পারেন। বর্তমানে সবাই ডাকাতদের হাতে জিম্মি রয়েছেন। ডাকাতের সংখ্যা জানা যায়নি, তিনের অধিক সদস্য থাকতে পারে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

অসহায় থেকে স্বাবলম্বিতার পথে: স্বপ্না বেগমকে সহায়তা সদর উপজেলা প্রশাসনের

দেশকে ভালোবাসেন জনগণকে ভালোবাসেন : সেলিম প্রধান

প্রথমবার পাকিস্তান থেকে এলো চিটাগুড়, দাম কমার আশা

ইসরায়েলি বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলা

৬ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াবে ডিএনসিসি

নারায়ণগঞ্জে ত্রয়োদশ সংসদ নির্বাচনে ইসলামি দলের ১৬ প্রার্থী বৈধ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২ নং ঢাকেশ্বরী এলাকায় অবস্থিত আলী আহম্মদ রি-রোলিং মিলসে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাক ভিতন্ডার এক পর্যায়ে ৯৯৯ এ কল দিলে ঘটনাস্থলে পুলিশ এসে মালিক সহ সবাইকে থানায় নিয়ে যায়

কারিগরী শিক্ষা নিবো বেকারমুক্ত দেশ গড়বো

বন্দরে কলেজ পড়ুয়া শিক্ষার্থীকে আটকে টাকা-মোবাইলসহ স্বর্ণালঙ্কার লুট, শ্লীলতাহানি

নারীদের আত্মনির্ভরশীল করতে মদনপুরে দিনব্যাপী রান্নার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

error: Content is protected !!