Tuesday , 19 May 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

রূপগঞ্জে সালিশ বৈঠকে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

প্রতিবেদক
AlorDhara24
May 19, 2026 9:55 am

রূপগঞ্জ  প্রতিনিধিঃ সালিশী বৈঠকে হামলা চালিয়ে সন্ত্রাসীরা নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার ২নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ-সম্পাদক মোজ্জামেল হককে কুপিয়ে জখম করেছে। গত ১৮মে সোমবার রাতে রূপগঞ্জের বিরাবো বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত ১৭মে স্থানীয় আধিপত্য ও পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় যুবদল নেতা কাউসার আহমেদ ও তার লোকজন অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে মহড়া দিয়ে ২নম্বর ওয়ার্ড যুবদলে অফিসে হামলা ও ভাংচুর চালায়। ৮/১০ সদস্যের একদল সন্ত্রাসী রামদা, ছেনি, ছুরি, এসএস পাইপ ও লোহার রডসহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে তারা এ হামলা চালায়। এসময় ৪/৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় কাঞ্চন পৌরসভার ২নম্বর ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মোজাম্মেল হক তাদের বাধা দেয়। এতে আশপাশের এলাকয় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এঘটনায় গত ১৮মে রাতে বিরাবো বাজারে সালিশ বৈঠক বসে। সালিশ বৈঠকে উভয়ই উভয়ের পক্ষে বক্তব্য তুলে ধরেন। একপর্যায়ে কাওসার আহমেদের সমর্থিতরা উত্তেজিত হয়ে সালিশ বৈঠকে হামলা চালায়।

হামলাকারীরা কাঞ্চন পৌরসভার ২নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ-সম্পাদক মোজ্জামেল হককে কুপিয়ে জখম করে। পরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মোজাম্মেল হককে প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মোজাম্মেল হকের উপর হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
মোঃ আবু কাওছার মিঠু

সর্বশেষ - বাংলাদেশ

error: Content is protected !!