Wednesday , 6 May 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ, ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

প্রতিবেদক
AlorDhara24
May 6, 2026 12:31 pm

রূপগঞ্জ  প্রতিনিধিঃ বকেয়া বেতনের দাবীতে রূপগঞ্জের যাত্রামুড়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কয়েকশত শ্রমিক। ৬ই মে বুধবার দুপুরে নোবেল কটন এন্ড স্পিনিং মিলের শ্রমিকরা ঢাকা-সিলেট মহা সড়ক অবরোধ করে আন্দোলন করেন। এসময় রাস্তার দুই দিকে প্রায় কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ শ্রমিকরা জানান- গত ৩ মাস যাবৎ তাদের বেকন পরিশোধ করছেনা মালিকপক্ষ। বেতন নিয়ে বিভিন্ন ধরনের তালবাহানা করছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জ শিল্প পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের দাবী দাওয়ার কথা শুনেন এবং কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলে সমাধানের আশ্বাস দিলে বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দেন।

নারায়ণগঞ্জ শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ওয়ালী উল্লাহ জানান- রূপগঞ্জের যাত্রামুড়া এলাকার নোবেল কটন এন্ড স্পিনিং মিলের শ্রমিকরা বকেয়া বেতনের দাবীতে রাস্তা অবরোধ করেছে শুনতে পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের বকেয়া বেতন সহ বিভিন্ন সমস্যার কথা শুনি এবং কারখানা কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে, খুব দ্রুত সময়ের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করবেন বলে কারখানা কর্তৃপক্ষ আশ্বাস প্রদান করেছেন।

এ বিষয়ে নোবেল কটন এন্ড স্পিনিং এর ব্যবস্থপনা পরিচালক মোহাম্মদ আলী জানান- আগামীকাল বৃহস্পতিবার কারখানায় তুলাসহ প্রয়োজনীয় কাঁচামাল আসবে এবং কারখানা চালু হবে, কারখানা চালু হলে শ্রমিকদের সাথে বসে খুব শীগ্রই বকেয়া বেতন পরিশোধ করা হবে।

মোঃ আবু কাওছার মিঠু
রূপগঞ্জ নারায়ণগঞ্জ

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

ফতুল্লায় থানা থেকে লুট হওয়া শটগান ও তিন রাউন্ড কার্তুজসহ আটক ১ জন

জেলা প্রশাসকের আহবানে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে উৎসাহ উদ্দীপনায় নারায়ণগঞ্জে পালিত হতে যাচ্ছে বাংলা বর্ষবরণ

টাকা ছাপিয়ে ছাড়লে কার লাভ, কার ক্ষতি?

শহীদ ওসমান হাদীর ত্যাগই আমাদের প্রেরণা: রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির দোয়া মাহফিল !

খাল খননে গতি, বৃক্ষরোপণ ও ওয়াকওয়ে নির্মাণের সিদ্ধান্ত পানি সম্পদ উন্নয়ন কমিটির সভায় সভাপতিত্ব করেন ডিসি

ভাসানচরকে হাতিয়া থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রের প্রতিবাদ

ওয়ার্ডবাসীর মাঝে শাড়ি, থ্রি-পিস ও খাদ্যসামগ্রী বিতরণ করেন মমতাজ উদ্দিন মন্তু

ময়দান প্রস্তুত, শুক্রবার শুরু বিশ্ব ইজতেমা

দেশের শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকায় রূপগঞ্জে আন্ডা রফিক এর ‘রংধনু বিল্ডার্স’

কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে আবারও শাহবাগ ব্লকেডের ঘোষণা

error: Content is protected !!