Saturday , 27 June 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

রূপগঞ্জের পিতলগঞ্জ ব্রাহ্মণখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান

প্রতিবেদক
AlorDhara24
June 27, 2026 4:10 pm

মোঃ আবু কাওছার মিঠু: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পিতলগঞ্জ ব্রাহ্মণখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান করা হচ্ছে।

গত ২৫জুন বিদ্যালয় মাঠে আয়োজিত শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশে এ অভিযোগ করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীনা রাণী ভৌমিক। সভায় বক্তারা বলেন, বিদ্যালয়ের ছাদে পানি জমে থাকে। বিদ্যালয়ের ছাদ রক্ষার জন্য ছাদ বাগান করা যাবে না। ভবনের ছাদ পরিষ্কার রাখতে হবে। বিদ্যালয়ের একটি ভবনের ছাদ ডেমেজ হওয়ার কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বর্তমানে জীবনের ঝুঁকি নিয়ে ছাত্র ছাত্রী ও শিক্ষকরা শ্রেণি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিদ্যালয় ভবনের বিভিন্ন কক্ষের ভিতরে মারাত্মক ফাটল দেখা দিয়েছে। ওয়ালে দেখা দিয়েছে ফাটল।

উত্তর পার্শ্বের ভবনের পশ্চিম পার্শ্বের ছাদ ঘেঁষে একটি গাছ মোটা হয়ে প্রায় এক ফুট পরিমাণ ছাদের ভিতরে প্রবেশ করেছে। প্রচন্ড ঝড়ের সময় বাতাসে গাছ দুলে ভবনের ছাদে ধাক্কা লাগার কারণে ভবনে ফাটল ধরে গেছে। বৈদ্যুতিক তার বেয়ে পানি পড়ে বিদ্যুত স্পৃষ্ট হয়ে যেকোন সময় মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে পারে। ছাদের উপর ঝুলে থাকা গাছের ডালপালা থেকে পাতা ঝরে ছাদে পড়ে এবং বৃষ্টি শেষ হওয়ার পরও দুই তিনদিন ছাদে জমে থাকা পানি গড়িয়ে পড়ে।

এমতাবস্থায় ছাদের উপরের গাছের ডাল-পালা কেটে ফেলতে হবে। ভবনের পশ্চিম পার্শ্বের মারাত্মক ক্ষতিকর গাছটিও কেটে ফেলতে হবে। অন্যথায় দুর্ঘটনা ঘটতে পারে।
পিতলগঞ্জ ব্রাহ্মণখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীনা রাণী ভৌমিক বলেন, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ও শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

রূপগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার নাজমুন নাহার বলেন, আমি মাত্র কয়েকদিন হয়েছে রূপগঞ্জে এসেছি। শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

রূপগঞ্জে মাদ্রাসার জমি রক্ষার দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

নারায়ণগঞ্জে পরিদর্শনে মন্ত্রী রবিউল আলম: নিরাপদ ঈদযাত্রার আশ্বাস

আদমজী বিহারী ক্যাম্পে যুবকের ওপর হামলা, অভিযুক্ত মাদক কারবারিরা প্রকাশ্যে

মিয়ানমার সীমান্তে চলছে কঠোর নজরদারি

নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ

পূর্বাচলে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত ॥ আহত এক

মহান শহীদ দিবসে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

চাষাঢ়ায় সাংবাদিক সোনিয়া দেওয়ান প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন

গাজায় আরও দুই হাসপাতালে ইসরায়েলি হামলা, ৩০ ফিলিস্তিনি নিহত

নারায়ণগঞ্জ মহানগরী ছাত্রশিবিরের মেধাবী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

error: Content is protected !!