Sunday , 19 April 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

বর্তমানে সমাজ ব্যবস্থায় নৈতিক শিক্ষার অভাব প্রকট – আবুল কাউছার আশা

প্রতিবেদক
AlorDhara24
April 19, 2026 5:16 am

বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জ ৫ আসনের সাংসদ এর রাজনৈতিক সচিব ও সাবেক কাউন্সিলর আলহাজ্ব আবুল কাউসার আশা বলেন, ​আজকের এই বিদায় কেবল একটি ধাপ অতিক্রম করা মাত্র। তোমাদের মনে রাখতে হবে, তোমরাই এদেশের ভবিষ্যৎ কর্ণধার। কেবল পুঁথিগত বিদ্যা নয়, বরং সুশিক্ষায় শিক্ষিত হয়ে তোমাদের দেশের সেবায় আত্মনিয়োগ করতে হবে। আবুল কালাম সাহেব সবসময় স্বপ্ন দেখতেন এই এলাকার প্রতিটি সন্তান যেন আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠে।

শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টায় সিকদার আব্দুল মালেক স্কুল এন্ড কলেজের  এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।

​সামাজিক অবক্ষয় রোধে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, বর্তমানে সমাজ ব্যবস্থায় নৈতিক শিক্ষার অভাব প্রকট। তাই সন্তানদের পড়াশোনার পাশাপাশি তারা যেন সুপথে চলে এবং নৈতিক আদর্শ নিয়ে বড় হয়, সেদিকে মা-বাবাকেই প্রধান ভূমিকা পালন করতে হবে।

​বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতির সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলীর দক্ষ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দর  শাহীমসজিদ পঞ্চায়েত কমিটির সভাপতি ও সাবেক কাউন্সিলর হান্নান সরকার,সাবেক কাউন্সিলর সুলতান আহমেদ ভূইয়া,বিএনপি নেতা নুর মোহাম্মদ পনেছ,সাবেক মহিলা কাউন্সিলর রেজওয়ানা হক সুমি,পিয়ার জাহান কমল,মোস্তাকুর রহমান,সেলিম প্রমূখ।
অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীদের সাফল্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

সোনারগাঁয়ে মুক্তিজোটের মনোনয়নপত্র সংগ্রহ করলেন সাংবাদিক জহিরুল ইসলাম সিরাজ !

ঈমানের পর অপরিহার্য ইবাদত সালাত ও যাকাত’

সাংবাদিকতায় কাব্যছন্দ ইন্সপায়ার অ্যাওয়ার্ড পেলেন এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ

সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের কর্মকর্তাদের আড়াইহাজারে বদলীর একদিন পরই গোপালগঞ্জে বদলী

নাসিক ৬ নং ওয়ার্ডের আওয়ামী সন্ত্রাসী জাহিদ নারায়ণগঞ্জ  মহানগর সাবেক যুবদল নেতাকে হত্যার হুমকি 

কঠিন বিপদে মৃত্যু না চেয়ে যে দোয়া পড়বেন

একাধিক অভিযোগে অভিযুক্ত রুহুল আমিন, প্রশাসনের দৃষ্টি কামনা

রোজার পণ্যে কোনো সমস্যা হবে না: বাণিজ্য উপদেষ্টা

১৭ মাসে সড়ক, রেল, নৌ ও আকাশপথ দুর্ঘটনায় ১৩ হাজার ৪০৯ জন নিহত!

রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা

error: Content is protected !!