Thursday , 24 September 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

পরিবেশ রক্ষায় তোলারাম কলেজে রেঞ্জার ইউনিটের বৃক্ষরোপণ

প্রতিবেদক
AlorDhara24
September 24, 2026 8:54 am

তামিমুজ্জামান ভূঁইয়া নাফিজঃ সরকারি তোলারাম কলেজ রেঞ্জার ইউনিটের উদ্যোগে ক্যাম্পাসে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ সুরক্ষা ও সবুজ ক্যাম্পাস গড়ার লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ প্রফেসর শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রেঞ্জার গাইডার শামীমা পারভীন বলেন, “বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন রেঞ্জার ইউনিট সব সময় সামাজিক ও পরিবেশবিষয়ক নানা কাজে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি তারই একটি অনন্য উদাহরণ।”
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর শহিদুল ইসলাম পরিবেশের ভারসাম্য রক্ষায় উদ্ভিদের গুরুত্ব তুলে ধরে বলেন, “আমাদের শুধু বৃক্ষ রোপণ করলেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে। একটি চারা রোপণের পর তা যেন বড় হয়ে ফল ও ছায়া দিতে পারে, সেদিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিসিএস শিক্ষা ক্যাডার কাউন্সিলের সাধারণ সম্পাদক জনাব মাজেদুল পলাশ এবং গণিত বিভাগের সহযোগী অধ্যাপক খন্দকার আবুল বাশার।

সমগ্র অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন রেঞ্জার রহিমা খাতুন রিমি ও মাসুদা আক্তার মনি। এ সময় আরো উপস্থিত ছিল সরকারি তোলারাম কলেজের রেঞ্জার ইউনিটের রেঞ্জার সদস্যবৃন্দ । কর্মসূচি শেষে কলেজ প্রাঙ্গণের বিভিন্ন স্থানে ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ী বাদশা মিয়ার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ-প্রচার, থানায় জিডি

​পথশিশুদের পুনর্বাসনে বাজেটে বিশেষ বরাদ্দের দাবি মাওলানা মইনুদ্দিন আহমাদের

সোনারগাঁয়ে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে প্রশাসনের অভিযান, জরিমানা

আন্তর্জাতিক বাণিজ্য মেলাপর্দা নামছে আজ শেষ মূহুর্তে লোকে লোকারণ্য॥ মূল্যছাড়ে কেনাকাটার ধুম ॥ বিক্রেতারা খুশি

আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

পরিবেশ রক্ষায় তোলারাম কলেজে রেঞ্জার ইউনিটের বৃক্ষরোপণ

নারায়ণগঞ্জে ‘বেগম খালেদা জিয়া স্মৃতি অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট’-এর জাঁকজমকপূর্ণ সমাপনী অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জে ৯১০০ লিটার অবৈধ জ্বালানি উদ্ধার, মজুতদারদের বিরুদ্ধে কঠোর বার্তা ডিসির

ভ্যাট-ট্যাক্সের চাপে রং ব্যবসায় হাহাকার

চোরাই তেলের মূহোতা কে এই নুর ইসলাম 

error: Content is protected !!