Tuesday , 14 July 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

নারী গার্মেন্টসকর্মীর রহস্যজনক মৃত্যু, স্বামী পরিচয়দানকারী ব্যক্তি ও শিশুকন্যা নিখোঁজ

প্রতিবেদক
AlorDhara24
July 14, 2026 7:03 am

নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভাড়া বাসা থেকে এক নারী গার্মেন্টসকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার সঙ্গে বসবাসকারী স্বামী পরিচয়দানকারী এক ব্যক্তি এবং ৬ বছর বয়সী শিশুকন্যা নিখোঁজ থাকায় ঘটনাটি রহস্যের জন্ম দিয়েছে।

সোমবার (১৩ জুলাই) রাত পৌনে ১১টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকার একটি টিনশেড বাসা থেকে সাদিয়া আক্তার (২৩) নামে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার বাসিন্দা এবং আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই সপ্তাহ আগে সাদিয়া তার শিশুকন্যা ও স্বামী পরিচয়দানকারী এক ব্যক্তিকে নিয়ে ওই বাসায় ওঠেন। বাড়ির মালিকের কাছে তিনি নিজের জাতীয় পরিচয়পত্রের কপি জমা দিলেও তার সঙ্গে থাকা ব্যক্তি কোনো পরিচয়পত্র দেননি।

ঘটনার রাতে সাদিয়ার কক্ষের খাটের ওপর তার নিথর দেহ দেখতে পেয়ে বাড়ির মালিক পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং প্রাথমিক তদন্ত কার্যক্রম শুরু করে।

পুলিশ জানায়, মরদেহের মুখমণ্ডলে আঘাতের কিছু চিহ্ন দেখা গেছে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ কারণে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে ঘটনার পর থেকে সাদিয়ার সঙ্গে থাকা ব্যক্তি ও তার শিশুকন্যার কোনো খোঁজ পাওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের তথ্য-উপাত্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

৭৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ, সস্ত্রীক তাপসের নামে মামলা

কাশীপুরে দুই অসহায় পরিবারের পাশে চেয়ারম্যান পদপ্রার্থী সোহেল মাহমুদ

মার্চেন্ট ওয়ার্কারস (এম উব্লিউ) হাই স্কুলের এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগর

দাউদকান্দিতে শিশুকে ধর্ষণচেষ্টায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার

ডেঙ্গু প্রতিরোধে ১২০ প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান

জেলে যেতে হলে যাব, তবুও প্রিপেইড মিটার বসাতে দেব নাঃ অ্যাডভোকেট মাসুম

পাকা পেঁপের যত অজানা উপকার

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি (এনজেইউ)’র আলোচনা সভায় কম্বল বিতরণ ও দোয়া অনুষ্ঠিত

ভ্যাট-ট্যাক্সের চাপে রং ব্যবসায় হাহাকার

চট্টগ্রাম সফর শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্টদের প্রতি ডিসি জাহিদুল ইসলামের কৃতজ্ঞতা

error: Content is protected !!