Saturday , 20 June 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

নারায়ণগঞ্জ লিংক রোডে প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষে শিশু নিহত, আহত ৪ জন

প্রতিবেদক
AlorDhara24
June 20, 2026 10:19 am

নারায়ণগঞ্জ প্রতিনিধি : ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে জালকুড়ি এলাকায় প্রাইভেটের ধাক্কায় সিএনজি থেকে ছিটকে ওভারপাসেট নিচে পড়ে সিনথিয়া রহমান হুময়াইয়া নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় চালক সহ আরো ৪ জন আহত হয়। শুক্রবার রাতে জালকুড়িতে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, নিহত শিশুর পিতা আশিকুর রহমান শামীম, মা সানজিদা এবং ছোট ভাই আয়মান। তারা মুন্সিগঞ্জ জেলার বাসিন্দা। সিএনজি চালকের নাম জানা সম্ভব হয়নি।
স্থানীয়রা জানায়, চাষাড়া হতে সাইনবোর্ডগামী জালকুড়ি ওভারপাসে উপরে একটি চলন্ত একটি সিএনজিকে একটি প্রাইভেটকার ওভারটেক করতে গিয়ে সজোরে ধাক্কা দেন। এতে মুহুর্তেই সিএনজিটি দুমড়েমুচড়ে গিয়ে সিএনজিতে থাকা চার সদস্যের একটি পরিবারের এক শিশু সিএনজির দরজা ভেঙ্গে ওভারপাস থেকে ছিটকে নিচে পড়ে ঘটনা স্থলে এক শিশুর মৃত্যু হয়। এছাড়াও সিএনজিতে থাকা ড্রাইভার সহ চারজন গুরুতর আহত হয়। পরে স্থানীয় জনতা প্রাইভেটকারের ভেতর থাকা দুজনকে আটকে গণপিটুনি দিয়ে পুলিশ সোপর্দ করে । আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মফিজুর রহমান বলেন, প্রাইভেটের ধাক্কায় সিএনজি উল্টে সিনথিয়া নামে এক শিশু নিহত হয়েছে। এছাড়াও চালকসহ চারজন আহত হয়েছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সিএনজি ও প্রাইভেটকার জব্দ করে থানা হেফাজতে নেয়া হয়েছে। দুইজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

নারায়ণগঞ্জে মাটির নিচে রহস্যময় মটকা উদ্ধার গুপ্তধনের গুঞ্জনে জনতার ভিড়

রূপগঞ্জে মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নে মা সমাবেশ অনুষ্ঠিত

সাংবাদিক ভূইয়া কাজল নারায়ণগঞ্জ ও দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা

কেউ মিথ্যা মামলা দিলে তাকেও আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

টিসিবির জন্য ২১৩ কোটি টাকায় চিনি-ডাল কিনবে সরকার

সিদ্ধিরগঞ্জে ৮ দফা দাবিতে পিএম গার্মেন্ট শ্রমিকদের আন্দোলন

নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সদস্য পদ পেলেন সাংবাদিক সোনিয়া দেওয়ান প্রীতি 

সামাজিক উদ্যোগে রোপণ করা সুপারি গাছ কাটার অভিযোগ, তদন্তের দাবি

গাউসিয়া কমিটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য স্বাগত র‍্যালি

কর্মী ও অসুস্থ রোগীদের খোঁজ-খবর নিলেন জামায়াত নেতা মাওলানা মইনুউদ্দিন আহমাদ

error: Content is protected !!