Saturday , 1 August 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

ডিএনডি লেক পাড়েরের বৃক্ষ নিধন করে যুবদল নেতা শাওনের দোকান নির্মাণ

প্রতিবেদক
AlorDhara24
August 1, 2026 2:49 pm

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেক পাড়ে সরকারি জায়গা দখল করে অবৈধভাবে সেমি-পাকা টিনশেড দোকান ঘর নির্মাণের অভিযোগ উঠেছে যুবদল নেতা শাওনের বিরুেেদ্ধ। নাসিক ১ নং ওয়ার্ডের মক্কীনগর এলাকায় আরাফাত লাইম চুনা কারখানার সামনে পরিবেশ সৌন্দর্যবর্ধনে লাগানো বনায়ন বিনষ্ট করে ঘরটি নির্মাণ করা হয়েছে। যুবদল নেতা শাওন আওয়ামী লীগ নেতা হযরত আলীর মেয়ের জামাই। শাওনের দাবি সিটি প্রশাসকের সাথে কথা বলেই ঘর নির্মাণ করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ডিএনডি লেক পাড়েরর সৌন্দর্যের জন্য নারায়য়ণগঞ্জ সিটি করপোরেশন একটি মেঘা প্রকল্প গ্রহণ করে। যার নির্মাণ কাজ অসাপ্ত থেকে যায়। গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নারায়ণগঞ্জের সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা গ্রীণ অ্যান্ড ক্লিন কর্মসূচি গ্রহণ করে ডিএনডি লেক পাড়ে বিভিন্ন প্রজাতির গাজের চারা রোপণ করেন। তার মধ্যে মক্কীনগর এলাকাও ছিল। সেখানে লাগানো হয়েছিল কয়েক হাজার গাছের চারা। স্থানীয় একটি মহল এসব চারা গাছ নিধন করে মেলা বসানো ও বিভিন্ন স্থাপনা গড়ে তুলে। মক্কীনগর এলাকার জায়গাটি বেদখল থাকলেও গত মাসের মাঝা মাঝি সময়ে যুবদল নেতা শাওন তা দখল করে শ্¦শুরের চুনা ব্যবসা পরিচালনা করার জন্য ঘরটি নির্মাণ করে। এনিয়ে সমালোচনা শুরু হলে ঘরটিকে চাইনিজ আ্যান্ড কপি হাউজে রূপান্তরিত করেন।

নামপ্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বিএনপি নেতা জানান, আওয়ামী লীগ নেতা হযরত আালীর মেয়ের জামাই শাওন যুুবলীগ কর্মী ছিল। দেপের পটপরিবর্তনের পর নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা শাহিদুল ইসলাম ভূঁইয়ার হাত ধরে শাওন বনে যায় যুবদল নেতা।

জানতে চাইলে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলাম ভূঁইয়া শাওনকে যুবদল নেতা দাবি করে বলেন, সরকারি জমি দখর করে ঘর নির্মাণ করার বিষয়টি আমার জানা নেই। তার শেল্টারেই শাওন ঘর নির্মাণ ও যুবদল নেতা দাবি করে এলাকায় প্রভাব বিস্তার করতে এমন প্রশ্নের সঠিক উত্তর না দিয়ে শহিদুল বিষয়টি এড়িয়ে যান।

এ বিষয়ে শাওননের সাথে কথা হলে তিনি বলেন, জায়গাটি খালি থাকায় এখানে লোকজন ময়লা আবর্জনা ফেলতো। ফলে দুর্গন্ত ছড়াতো। তাই লোকজন যেন ময়লা না ফেলতে পারে সেজন্য আমি সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খানের সাথে কথা বলে এখানে ঘর নির্মাণ করেছি।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান বলেন, আমি সিটি করপোরেশনের দায়িত্বে থাকাকা অবস্থায় কাউকে অবৈধভাবে সরকারি জায়গা দখলের সুযোগ দেব না। কেউ যদি দখল করে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তারিখ : ০১-০৮-২০২৮

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

যে কারণে ২০২৫ সালেই নির্বাচন চায় বাম দলগুলো

ছাত্র হত্যা মামলায় সাবেক এমপি নদভী কারাগারে

সয়াবিন তেলের দাম বাড়লো ৮ টাকা

প্লাস্টিক বর্জ্য দিলেই চিড়িয়াখানায় ফ্রি প্রবেশ ডিসি জাহিদের উদ্যোগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে জেলা পুলিশের ২১৯৬ জন নিয়োজিত থাকবে- পুলিশ সুপার।

চাঁদপুরে শহীদ জিয়া গোল্ডকাপ টুর্নামেন্টে প্রধান অতিথি বিএনপির আজীবন বহিষ্কৃত নেতা !

সিদ্ধিরগঞ্জে মেঘনা ডিপো থেকে চালানবিহীন তেল পাচারের চেষ্টা, ১৫ ড্রাম উদ্ধার

ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত অবসরপ্রাপ্ত সেনারা

শাকিবের ‘বরবাদ’ চলাকালে বিঘ্ন, সিনেমা হলে ভাঙচুর-অগ্নিসংযোগ

রূপগঞ্জ সেনাবাহিনীর অভিযানে দেশিয় অস্ত্র ও মাদক উদ্ধার

error: Content is protected !!