Wednesday , 6 November 2024 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

জেলা বিএনপির সভাপতির বক্তব্য প্রত্যাহারে ২৪ ঘন্টার আল্টিমেটাম

প্রতিবেদক
AlorDhara24
November 6, 2024 8:16 am

আলোরধারা ডেস্ক:

সাংবাদিক এবং ফতুল্লা প্রেসক্লাবকে হুমকি দেয়ার প্রতিবাদে ফতুল্লা বিক্ষোভ সমাবেশ করেছে ফতুল্লার সাংবাদিক সমাজ। ২৪ ঘণ্টার মধ্যে বক্তব্য প্রত্যাহার করা না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়ার ঘোষণা দেয়া হয়েছে। ৫ নভেম্বর মঙ্গলবার দুপুরে ফতুল্লা প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আবদুর রহিম বলেন, জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন ৫ আগষ্টের পর থেকে সাংবাদিক এবং গণমাধ্যমের কণ্ঠরোধ করার চেষ্টা করছেন। তিনি ধারাবাহিকভাবে বিভিন্ন সভা-সমাবেশ থেকে সাংবাদিকদের হুমকি দিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় তিনি গত শনিবার ফতুল্লা প্রেসক্লাবের সাংবাদিকদের দেখে নেয়ার হুমকি দিয়েছে।  তার বক্তব্যের তীব্র নিন্দ জানাচ্ছি এবং বক্তব্য প্রত্যাহারে ২৪ ঘন্টার আল্টিমেট দিচ্ছি।  যদি বক্তব্য প্রত্যাহার না করেন তা হলে আমরা বৃহত্তর আন্দোলনের ডাক দিবো।

ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ মাসুম বলেন, সাংবাদিকেরা কারো গোলাম না, তিনি চোখ রাঙাবেন আর সাংবাদিকেরা ভয় পেয়ে যাবেন তা কিন্ত নয়। আমরা তার বক্তব্যের তীব্র নিন্দা জানানোর পাশাপাশি বক্তব্য প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

সহ-সভাপতি সেলিম মুন্সী নলেন, ফ্যাসিস্টরা সর্বপ্রথম গণমাধ্যমের কণ্ঠ চেপে ধরে।  গিয়াসউদ্দিন যে বক্তব্য দিয়েছে তা ফ্যাসিস্টের অংশ। তার বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়া প্রয়োজন।

দৈনিক উজ্জীবিত বাংলাদেশ পত্রিকার সম্পাদক কবিরুল ইসলাম বলেন, সাংবাদিকেরা আপনার চাকরি করে না। আপনি জাতীয় পার্টি করেছেন, আওয়ামীলীগ করেছেন। আপনি স্বৈরাচারের দোসর।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

সিদ্ধিরগঞ্জে চাঁদার দাবিতে ফুটপাত দোকানে হামলা/ভাঙচুরের অভিযোগ

মানসম্মত শিক্ষা নিশ্চিতে অভিভাবকদের সম্পৃক্ততা জরুরিঃ ডিসি

প্রয়োজনে ছাত্র-জনতা আবারও সড়কে নামবে, হুঁশিয়ারি সারজিস আলমের

প্রিপেইড মিটারের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি, নারায়ণগঞ্জে গণঅসন্তোষের আশঙ্কা

৬ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াবে ডিএনসিসি

রূপগঞ্জে মানসিক ভারসাম্যহীন গৃহকর্মীর আত্নহত্যা

পুলিশ কবে মানুষের হবে?

নায়িকাদের একটু রহস্যজনক আচরণ না থাকলে কি চলে : মেঘলা মুক্তা

ঘোড়াঘাটে অর্ধকোটি টাকার নেশা জাতীয় ট্যাবলেটসহ ২ কারবারি আটক

বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের কমিটি গঠন, সভাপতি মহিউদ্দিন মাহমুদ সেক্রেটারি শরীফ সুমন

error: Content is protected !!