Thursday , 16 July 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

জুলাই শহিদ দিবস উপলক্ষে আদর্শ স্কুল নারায়ণগঞ্জে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

প্রতিবেদক
AlorDhara24
July 16, 2026 1:57 pm

স্টাফ রিপোর্টারঃ জুলাই শহিদ দিবস ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জের আদর্শ স্কুলে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ফরিদ উদ্দিন আহমদ।

সভাপতির বক্তব্যে আদর্শ স্কুল নারায়ণগঞ্জের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ফরিদ উদ্দিন আহমাদ বলেন, “যখন বাংলাদেশের মানুষ ঠিকমতো ঘুমাতে পারত না, তখন কোটা আন্দোলনের একদল সাহসী তরুণ বুক পেতে দাঁড়িয়েছিল। যারা শহিদ হয়েছেন, আল্লাহ তাদের শহিদি মর্যাদা দান করুন এবং যারা আহত হয়েছেন, তাদের দ্রুত সুস্থতা দান করুন।”
তিনি আরও বলেন, “এখনও জুলাই সনদ বাস্তবায়ন হয়নি। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।”
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুরুল ইসলাম। স্মরণসভায় বক্তব্য দেন সিনিয়র শিক্ষক মাওলানা ওমর ফারুক, মোহাম্মদ মুসলিম উদ্দিন, মোতালেব হোসেন এবং রশীদ আহমদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষক অলিউল্লাহ। সার্বিক সঞ্চালনায় ছিলেন সাংস্কৃতিক শিক্ষক মনিরুল আলম।

অনুষ্ঠানের শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

পুলিশ প্রশাসন সংস্কার বিষয়ক প্রস্তাবনা জমা দিল বিএনপি

ইভটিজিং,ডাকাতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: ডিসি রায়হান কবির

রেলপথ অবরোধ, ঢাকার সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ

মাগুরায় বসুন্ধরা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

ডাকাতির ২৪ ঘণ্টার মধ্যেই ৫ জন গ্রেপ্তার লুণ্ঠিত মালামাল উদ্ধার

রূপগঞ্জের সাংবাদিকদের সঙ্গে বিএনপির মনোনীত প্রার্থীর মতবিনিময় সভা

কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ১৫ টাকা

উচ্চ আদালতের স্থিতিবস্তা (Status- quo) থাকলেও সিটি কর্পোরেশন ও হারুনুর রশিদ গং এর অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনাসহ ১৯ দাবি বিসিপির

সোনারগাঁয়ে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রিকি’ গ্রেফতার

error: Content is protected !!