Wednesday , 3 June 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে নারায়ণগঞ্জে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর মানববন্ধন

প্রতিবেদক
AlorDhara24
June 3, 2026 6:48 am

নিজস্ব সংবাদদাতা: ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্র এবং ইসলামী ব্যাংকে ফ্যাসিবাদী দোসরদের পুনরায় পুনর্বাসনের চেষ্টার প্রতিবাদে নারায়ণগঞ্জ শহরে  মানববন্ধন করেছে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’।
২ জুন (মঙ্গলবার) সকালে নারায়ণগঞ্জের ২ নং রেলগেট এলাকায় অবস্থিত ইসলামী ব্যাংক, নারায়ণগঞ্জ শাখার নিচে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধনের সঞ্চালক ইসলামী ব্যাংকের গ্রাহক হাফেজ আব্দুল মোমিন তাঁর বক্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “জুলাই বিপ্লবের পর যদি আবারও সেই ফ্যাসিস্ট দোসরদের ফিরিয়ে আনা হয়, তবে তা আমাদের জন্য চরম লজ্জার। ৫ আগস্টের পর যে এস আলম গোষ্ঠীকে বিতাড়িত করা হয়েছিল, তাদেরই আবার ব্যাংকের দায়িত্বে পুনর্বাসন করা হচ্ছে। একজন দেশপ্রেমিক নাগরিক ও ইসলামী ব্যাংকের গ্রাহক হিসেবে আমরা এই ঐতিহ্যবাহী ব্যাংকের দেউলিয়া অবস্থা দেখতে চাই না।”
তিনি আরও অভিযোগ করেন, এই সেই এস আলম যিনি ফ্যাসিস্ট আমলে ইসলামি ব্যাংক থেকে ৯ হাজার ২৮৩ কোটি টাকা পাচার করেছে। ২৪ এর বিপ্লবের পর এই লুটেরা জনরোষের ভয়ে দেশত্যাগ করে। যে মূহুর্তে দেশবাসীর দাবি তার পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা, সেই মূহূর্তে জেনেশুনে এমন চোর ও লুটেরার হাতে আবারও ব্যাংকের নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া সচেতন গ্রাহকেরা কোনোভাবেই মেনে নেবে না। গতকাল মতিঝিলে পতিত আওয়ামী লীগের রেখে যাওয়া পুলিশ বাহিনী ব্যাংকের গ্রাহকদের যে ন্যাক্কারজনক হামলা চালিয়েছে, তিনি তার তীব্র নিন্দা জানান।
মানববন্ধনে বক্তারা বর্তমান সরকারের কিছু পদক্ষেপের সমালোচনা করে বলেন, সরকার জোর করে ইসলামী ব্যাংকের ক্ষমতা নেওয়ার পরিকল্পনা করছে। বর্তমান চেয়ারম্যানকে আওয়ামী লীগ ও এস আলমের দোসর হিসেবে আখ্যায়িত করে তারা বলেন খোরশেদ আলমের নিয়োগ অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে।
গ্রাহকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা সুদযুক্ত অর্থ ব্যাবস্থা  পরিহার করে সুদমুক্ত ব্যাংকিংয়ের জন্য ইসলামী ব্যাংককে বেছে নিয়েছি। সাধারণ মানুষের কষ্টার্জিত আমানত রক্ষা করতে আমরা প্রয়োজনে জীবন দেবো, কিন্তু কোনো খেয়ানত হতে দেবো না। তারা দাবি করেন পাচার হওয়া টাকা অতিদ্রুত ফিরিয়ে আনতে হবে।” দাবি আদায় না হলে সারাদেশে গ্রাহকদের একত্রিত করে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলেও মানববন্ধনে ঘোষণা দেওয়া হয়।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ও সংহতি প্রকাশ করেন, গ্রাহক মাওলানা আবু বকর সিদ্দিক, ব্যবসায়ী ও ব্যাংকের শেয়ারহোল্ডার নিজাম উদ্দিন, গ্রাহক আবুল কালাম আজাদ, মাওলানা ইউনুস আলী, আক্তার হোসেন, শহীদুল ইসলাম, জাহিদুল ইসলাম, আব্দুস সালাম সাকি, তরিকুল ইসলাম, বসির উদ্দিন, আনিসুজ্জামান, কামরুজ্জামান এবং মজিবুর রহমানসহ ব্যাংকের বিপুল সংখ্যক সাধারণ গ্রাহক ও স্থানীয় ব্যবসায়ী

বক্তারা অবিলম্বে ইসলামী ব্যাংক থেকে ফ্যাসিবাদের দোসরদের অপসারণ করে গ্রাহকদের আমানত ও দেশের অর্থ সুরক্ষায় কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য  সরকারের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত শত শত গ্রাহকের অংশগ্রহণে মানববন্ধন টি অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

সিদ্ধিরগঞ্জে জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের উদ্যোগে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ

রূপগঞ্জ বালু নদের কায়েতপাড়া-নগরপাড়া সেতু আগামী এক বছরের মধ্যে চালু করা হবে – প্রতিমন্ত্রী

জাতীয় গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতি চেয়ে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি

মোস্তফা সরয়ার ফারুকীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তমা মির্জা

প্রশিক্ষিত যুবদের ভাতা বিতরণে ঢাকা জেলা যুব উন্নয়ন অধিদপ্তর, সহায়তায় বিকাশ ও রকেট

নাসিক ৮ নং ওয়ার্ডে বিলাস নেটওয়ার্ক এর উদ্ভুধন

রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী সাকিল গ্রেপ্তার

রূপগঞ্জে ফেসবুক পোস্টে কমেন্ট করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, গোলাগুলি ও লুটপাট গুলিবিদ্ধ-১ ! আহত-৫

নাগরিক সেবায় নতুন উদ্যোগ: এলজিডি ভবনের বিপরীতে লাশ ধোয়ার ঘর ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড হবে

সোনারগাঁয়ে ৩২ কেজি গাঁজা ও প্রাইভেটকার উদ্ধার

error: Content is protected !!