Monday , 11 November 2024 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

আমাদের দেশ নিয়ে নানা ষড়যন্ত্র চলছে : সুলতান মাহমুদ

প্রতিবেদক
AlorDhara24
November 11, 2024 1:59 pm

আলোরধারা ডেস্ক:

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, ফ্যাসিবাদ মাফিয়াতন্ত্রমুক্ত দেশগঠনে রাসুলের সা. এর আদর্শ অনুসরণ অপরিহার্য। রাসুল সা.-এর আদর্শ থেকে দূরে থাকার ফলে ফ্যাসিবাদ, বৈষম্য, বেইনসাফ ও কায়েমি স্বার্থবাদগোষ্ঠী আমাদের ওপর চেপে বসেছে। ইসলাম ছাড়া কোথাও শান্তি নেই। শান্তি ও মুক্তির একমাত্র ঠিকানা হলো ইসলাম। কিছু বুদ্ধিজীবী আজ দেশকে নতুনভাবে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। রাসুল সা. যে নীতি আদর্শ নিয়ে আসছে সেই নীতির অনুসরণ ছাড়া সাম্য মানবিক মর্যাদা ও সমাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি আগামী নির্বাচন সংখ্যানুপাতিক হার (পিআর) পদ্ধতিতে দেওয়ার জন্য অন্তরবর্তীকালীন সরকারকে উদাত্ত আহবান জানান।

সোমবার (১১ নভেম্বর) বিকাল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ৬নং ওয়ার্ড শাখার উদ্যোগে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ৫ আগস্টের পূর্বে দেশে যা ঘটানো হয়েছে তা মনুষ্য সমাজে ঘটতে পারে না। ৫ আগস্ট পরবর্তী সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা জীবনবাজি রেখে অন্যান্য ধর্মাবলম্বীদের জানমাল রক্ষায় কাজ করেছে। আর এটাই ইসলামের শিক্ষা।

ওয়ার্ড সভাপতি মীর কাশেমের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ বেলাল হোসাইনের সঞ্চালনায় গণসমাবেশে আরও বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সেক্রেটারি সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি মুহা. বিল্লাল হোসেন, সেক্রেটারি হাফেজ মাও. আব্দুল্লাহ আল ফারুক, যুব আন্দোলন সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি হাফেজ মাও. নাসির উদ্দিন, শ্রমিক আন্দোলন সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি আলহাজ্ব সিরাজ মোল্লা, ছাত্র আন্দোলন সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি খালেদ সাইফুল্লাহ সানভীর প্রমুখ নেতৃবৃন্দ।

নগর সেক্রেটারি সুলতান মাহমুদ বলেন, আমাদের দেশ নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপদে আছেন এবং নিরাপত্তার সাথে আছেন। আওয়ামী লীগ সংখ্যালঘু ইস্যুকে ট্রাম্পকার্ড হিসেবে ব্যবহার করতে চেয়েছে। এদেশের জনগণ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা রুখে দিয়েছে।
থানা সভাপতি বিল্লাল হোসেন বলেন, দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতায় নাগালে রাখুন। সিন্ডিকেট ভেঙে দিন। কৃষকের চাহিদা অনুযায়ী সার ও বীজ সরবরাহ বৃদ্ধি এবং সারের দাম কমিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

মাও. শামসুল আলম বলেন, হিংসা, বিদ্বেষ, পরনিন্দা বন্ধ করে সবাইকে ইসলাম প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্যও তিনি সকল দল ও ব্যক্তির প্রতি উদাত্ত আহ্বান জানান। তিনি অন্তর্র্বতীকালীন সরকারের উদ্দেশে বলেন, স্বাধীনতার দীর্ঘ ৫৩ বছরে এতো বেশি পরিমাণ সমর্থন নিয়ে আর কোনো সরকার পায়নি। এতো সমর্থন পাওয়ার পর আপনাদের ভয় কিসের? আপনারা রাষ্ট্রের আমূল পরিবর্তন আনুন। প্রয়োজনীয় সংস্কার করুন বিনা ভয়ে। কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠী যেন আপনাদের দ্বারা বিশেষ কোনো সুবিধা না পায় সেদিকে সতর্ক ও সজাগ থাকতে হবে। আপনাদের মনে রাখতে হবে ফ্যাসিবাদের ও মাফিয়াদের বিরুদ্ধে আমাদের শহীদের রক্ত যেন অমলিন না হয়।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

চাকুরিচ্যুতি থেকে কারাবরণ—তবুও মচকাননি ডা. মুজিবুর রহমান

রাঙামাটিতে কিশোরী ধর্ষণের অভিযোগে যুবক আটক

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

আদমজী বিহারী কলোনিতে যৌথবাহিনীর অভিযানেও অধরা শীর্ষ মাদক কারবারিরা

হাসিনা-জয়ের ৩০ কোটি ডলার পাচারের অভিযোগের অনুসন্ধান শুরু

নারায়ণগঞ্জ -৪ আসনের প্রার্থী সেলিম আহমেদ’র মনোনয়ন বাতিল, আপিলের ঘোষণা!

পিরোজপুরে বাসের ধাক্কায় ভ্যানযাত্রী বাবা-ছেলে নিহত

হযরত ওয়ায়েজ করুনী(রাঃ) ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে যৌথ অভিযানের নির্দেশ ডিসির

স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সহস্রাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ

error: Content is protected !!